মুখোশধারীর ছুরিকাঘাতে খাদ্যমন্ত্রীর মেয়ে আহত


তিনজন মুখোশধারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বাংলাদেশ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদার।

শুক্রবার (২০ মার্চ) কৃষ্ণা রুপা মজুমদার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান বলেও জানান তিনি। বর্তমানে রাজধানীর মিন্টু রোডে বাবার বাসাতে অবস্থান করছেন তিনি। ছুরিকাঘাতের ঘটনা কোথায় এবং কখন হয়েছে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কৃষ্ণা রুপা মজুমদার। তবে তিনি দাবি করেন, এই হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.