ঘোরাফেরা করলেই শিক্ষার্থীদের জরিমানা
করোনাভাইরাসের এ সময়ে শিক্ষার্থীরা বাসার বাইরে অযথা ঘোরাফেরা করলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরসহ দেশের সকল জেলায় ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। বিশেষ কারণ ছাড়া শিক্ষার্থীদের পার্ক, বিনোদনকেন্দ্রে, রেস্তোরাঁ এবং পর্যটনকেন্দ্রে দেখা গেলে তাদের আটক করে শাস্তি দিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, দেশের করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে গত ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারগুলোও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা যাতে বাসায় অবস্থান করে তা নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছিল।