বুকে পিঠে এবং হাতে ব্যানারে স্লােগান লিখে করােনা ভাইরাস জনসচেতনতায় যুবক


করােনা ভাইরাসে জনসচেতনতায় বুকে পিঠে এবং হাতে ব্যানারে স্লােগান লিখে করােনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার প্রচারে নেমেছেন এক যুবক।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১ টার সময় নগরীর চেরাগী পাহাড় এলাকায় স্বরুপ বড়ুয়া নামের এ যুবক সাংবাদিকদের নজরে পড়েন। স্বরুপ বড়ুয়া চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন তেকােটা গ্রামের বাসিন্দা এবং সে একজন ক্ষুদ্র চা-পাতা ব‌্যবসায়ী বলে জানান।

এসময় তার বুকে, পিঠে এবং ব্যানারে করােনা ভাইরাস মুক্ত জনসচেতনতায় “করােনা ভাইরাস মুক্ত করব, সচেতন হব, মাস্ক নিয়ে পাগলামী নয়, মাস্ক তৈরী করবাে, হাত মুখ সাবান দিয়ে ভালাে ভাবে দূত করব।’ এ স্লােগানে শহরের অলি গলি এবং প্রধান সড়কে প্রচারনায় নামেন স্বরুপ ।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সে জানায়, আমি শুধু করােনা ভাইরাস নয় এর আগেও সমাজের বিভিন্ন অসংগতি কর্মকান্ডে এবং অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও জনসচেতনতামূলক প্রচার প্রচারনা করেছি। আমি চাই আমার এই প্রচারনার মাধ্যমে জনগণ সচেতন হউক এবং করােনা ভাইরাস থেকে মুক্ত থাকুক।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.