চরলক্ষ্যার আবু বক্কর সিদ্দিক ( রা) একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন


কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার চর হযরত আবু বক্কর সিদ্দিক ( রা) একাডেমিক ভবনে আজ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন ও তবারক বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ সময় এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার।

এছাড়াও কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দিন আজাদ, কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সেলিম ওয়াহিদ ও দপ্তর সম্পাদক আলী আকবর সুজন নবনির্বাচিত কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এস এম জাকারিয়া সহ কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.