শতবর্ষেও তুমি অনন্য

কবি ও সাংবাদিক শুকলাল দাশ


আমরা তোমাকে দেখিনি যদিও তোমারই ছোঁয়া পাই
বাংলার মাঠে পথে-প্রান্তরে তোমারই গান গাই।
তুমি আনলে স্বাধীন স্বদেশ
পরাধীনতা করে নিঃশেষ
তোমার গর্ব-গৌরবগাথা ছড়াই যেখানে যাই।

খানের ভয়ে সবে অস্থির তুমিই দাঁড়ালে একা
বাংলার বুকে সেই এক মহা মনীষীর পাই দেখা
শতবর্ষেও তুমি অনন্য
সবাই করছে ধন্য ধন্য
আজ তুমি নেই আমাদের চোখে বেদনার জলরেখা।

পাক হানাদার তাড়িয়েছ তুমি এনেছো রঙিন দিন
পিতা মুজিব-তোমার কাছে জনম জনম ঋণ
শতবষের্র-প্রাণের উৎসবে
বেঁচে আছো তুমি স্বাধীন সরবে
তোমার সঙ্গে তাই আমাদের হাজার বছর চিন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.