কর্ণফুলীর সেই যুবলীগ নেতা ইকবাল বহিষ্কার
মাদক মামলায় গ্রেফতার হওয়া কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল আল ফারুককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
এছাড়াও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদক।
প্রসঙ্গত, কর্ণফুলী থানা পুলিশ বড় ধরনের ইয়াবা চালান আটকের ঘটনায় এই যুবলীগ নেতা ইকবাল আল ফারুক (৩০) কে ১২ মার্চ বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ইকবালের বাড়ি উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা দ্বীপ কালারমোড়ল এলাকায়। সে উপজেলা যুবলীগের সংস্কৃতি-বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২৩ অক্টোবর কর্ণফুলী থানার পুলিশ শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠী কবরস্থান থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবার একটি বস্তা উদ্ধার করে। যে ঘটনায় সে জড়িত ছিলেন।