চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইনোভেশন ডায়লগ
প্রথমবারের বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের (বিআইসি) আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম ইনোভেশন ডায়লগ’। বিএসআরএম ও এলিট পেইন্টের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ মার্চ) বিআইসির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। ব্যবসা-বাণিজ্য, নীতি নির্ধারণ, শিক্ষাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত তরুণদের মধ্যে উদ্ভাবনের আগ্রহ সঞ্চালিত করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে একটি কী নোট ও দু’টি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।