হালিশহরে আ.লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পোস্টার টাঙানো নিয়ে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুস সবুর লিটন ও বিদ্রোহী প্রার্থী কাউন্সিলর এসএম এরশাদ উল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
বুধবার (১১ মার্চ) রাতে নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের বুড়িরপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায় ।
এ বিষয়ে আবদুস সবুর লিটন বলেন, পোস্টার টাঙানো নিয়ে আমার কর্মীদের উপর বিদ্রোহী কাউন্সিলরের কর্মীরা হামলা চালায়। তারা আমার অফিস ভাংচুর করে। এসময় তারা মেয়র পদপ্রার্থী রেজাউল করিমের ছবি ছিঁড়ে ফেলে। এতে আমার ৪ কর্মী আহত হয়েছে।
হালিশহর থানার উপ-পরিদর্শক শাহেদ আলম বলে, আামি রক্তাক্ত অবস্থায় একজনকে দেখতে পাই। বাকিদের কথা শুনেছি এবং তারা আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বলে জেনেছি।