বাঁশখালীর লিয়াকত কারাগারে


বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (৪ মার্চ) ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম কবির এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওবায়দুর রহমান বলেন, মামলায় জামিনে ছিলেন লিয়াকত আলী। জামিনে গিয়ে পলাতক ছিলেন। বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৮ সালের ৩০ অক্টোবর লালদীঘি এলাকা থেকে লিয়াকত আলীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় দুই ডজনের অধিক মামলা রয়েছে। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীতে বিভিন্ন লোকজনকে মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.