বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানববন্ধন
বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে নুর আহমেদ সড়কে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপি নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ৃ
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, এ সরকারের অধীনে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। গণতন্ত্র হত্যা করে বেগম জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করে একের পর এক বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। কিছুদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করে এবার বিদ্যুৎ, পানির দামও বাড়িয়েছে। এতে গরীব ও মধ্যবিত্তদের পরিবারে দুর্যোগ নেমে আসবে।
তিনি বলেন, এই সরকারের পতন অনিবার্য। আন্দোলন শুরু হলে পালানোর পথ পাবে না। তাদের দলীয় নেতাকর্মীদের বাসা এখন ব্যাংকে পরিণত হয়েছে। পাওয়া যাচ্ছে টাকার খনি। কেউ কেউ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, যা কোনোদিন এ দেশের জনগণ মেনে নেবে না।