ইপিজেডে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
প্রায় এক মাস পর রেলওয়ে পূর্বাঞ্চলের ইপিজেড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
রোববার (০১ মার্চ) সকাল ১১টা থেকে ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম জানান, আনুমানিক ১ একর জমি হতে ৪০০ টি (প্রায়) অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে। অভিযান কালও চলবে। সকাল ১১.৩০ হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত চলবে। অভিযান কালও চলবে।