চসিক নির্বাচনে বিএনপির ৩ কাউন্সিলর পরিবর্তন


চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে পরিবর্তন এনেছে চট্টগ্রাম মহানগর বিএনপির মনোনয় বোর্ড। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, নামের বানান, বয়সসহ প্রার্থীদের সমস্যা থাকায় তিন প্রার্থীর পরিবর্তন করা হয়েছে। কাউন্সিলর মনোনয়ন যাচাই-বাচাই করার সময় প্রত্যেক ওয়ার্ডে প্রথম প্রার্থীর সমস্যা হলে ২য় জন যাতে নির্বাচন করতে পারে সে জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি ছিল। মনোনয় জমা দেয়ার আগ মুহুর্তে নতুনভাবে তিনজনকে মনোনয়ন দিতে আমাদের সমস্যা হয়নি।

এদিকে বিএনপির দপ্তর থেকে জানা যায়, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে প্রথমে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছিল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনকে। বর্তমানে পরিবর্তিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক মাসুম।

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে প্রথমে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছিল ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর। বর্তমানে পরিবর্তিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ লেদু এবং ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে প্রথমে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছিল ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পদক সাদেকুর রহমান রিপনকে। বর্তমানে পরিবর্তিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খাঁনকে।

প্রসঙ্গত, বুধবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নগর মহিলা দলের সহ-সভাপতি ও মহিলা কাউন্সিলর মনোনয়ন প্রত্যাশী শাহেদা বেগমকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। বিএনপির প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী মনোনয়ন বোর্ড সাক্ষাতকার গ্রহণ করেন। ৪১টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নারী-পুরুষ মিলে ২ শতাধিক নেতানেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টায় নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম মহানগর বিএনপি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.