পাপিয়ার সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক


যুব মহিলা লীগের নরসিংদী শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউয়ের সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সংস্থাটির সচিব দিলওয়ার বখত এ তথ্য জানান।

তিনি বলেন, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে। পাপিয়ার ঘটনারও অনুসন্ধান করা হবে। এর সূত্রে কারো নাম আসলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেবে কমিশন।

সম্প্রতি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামীসহ মোট চারজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর তার বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপ ও ক্ষমতার অপব্যাহার করে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

এদিকে পৃথক তিনটি মামলায় পাপিয়াকে ১৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.