মেয়র পদে মনোনয়ন নিলেন রেজাউল,ডা: শাহাদাত ও সোলায়মান


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডাঃ শাহাদাত হোসেন এবং জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ গতকাল চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন কমিশন থেকে ৯৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

২০ ফেব্রুয়ারি মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৭৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী ১৫ জনসহ মোট ৯৬জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রেজাউল করিম চৌধুরী, জতীয় পার্টি থেকেমো. সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে শাহাদাত হোসেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুজিবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মো. জান্নাতুল ইসলাম মেয়র পদে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন-০১ ওয়ার্ডে একেএম সরোয়ার জাহান, মোহাম্মদ হোসেন, ইকবাল হোসেন, ২নং ওয়ার্ডে ফরিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবুল কালাম আবু, মোহাম্মদ আনোয়ার হোসেন, ৩র্নং ওয়ার্ডে ইলিয়াছ আহমদ লেদু, ৪নং ওর্য়াডে জামাল উদ্দীন, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ সাইফু, মাহাবুবুল আলম, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ নাজমুল হক, জানে আলম জিকু, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ হাসান লিটন, এম আশরাফুল আলম, ৭নং ওয়ার্ডে মাহবুবুর রহমান ও মোঃ আবু মুছা, ৮নং ওয়ার্ডে মোঃ আবুল হাসান সুমন, মোঃ হাবিবুর রহমান (তারেক), ৯নং ওয়ার্ডে মোঃ ছালাম ও হাবিবুর রহমান চৌধুরী, ১২নং ওয়ার্ডে মোঃ সাইফুল আলম, মোঃ আসলাম হোসেন, মোঃ হোসেন, মোঃ এসকান্দর উল্লাহ ও মোঃ নুরুল আমিন, ১৩নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হোসেন মিন্টু, মোঃ আবদুল মতিন, মোহাম্মদ নফেল আহমেদ, খন্দকার আব্দুল ওয়ারেছ ও মোঃ বাদশা আলমগীর, ১৪নং ওয়ার্ডে আবুল ফজল কবির আহমদ, ১৫নং ওয়ার্ডে মোঃ সালাহ উদ্দীন, ১৬ নং ওয়ার্ডে এ. কে. এম সালাউদ্দীন কাউসার ও মোঃ জহিরুল ইসলাম (জিয়া), ১৭নং ওয়ার্ডে মোহাম্মদ হারুন অর রশিদ ও মইনুল হাসান, ১৮নং ওয়ার্ডে মোঃ আজিজুল হক মাসুম, ১৯নং ওয়ার্ডে মোঃ মীর হোসেন ও মোঃ আবদুল মান্নান, ২০নং ওয়ার্ডে মোঃ হাফিজুল ইসলাম মজুমদার (মিলন), ২২নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আব্দুল মালেক ও মোহাম্মদ সলিম উল্লাহ, ২৪ নং ওয়ার্ডে এস এম ফরিদুল আলম, ২৫নং ওয়ার্ডে সাইদুল আলম ও আবদুস সবুর লিটন, ২৭নং ওয়ার্ডে মোঃ আবদুর রহিম চৌধুরী, ২৭নং ওয়ার্ডে স্বতন্ত্র থেকে মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮নং ওয়ার্ডে মোঃ নুরুদ্দীন সোহেল, ২৯নং ওয়ার্ডে মোঃ আজিজুর রশিদ ও মোঃ সাজ্জাদ হোসেন, ৩০নং ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩১ নং ওয়ার্ডে মোঃ তারিক ইমতিয়াজ ও মোঃ আব্দুল সালাম, ৩২নং ওয়ার্ডে মোঃ হাবিব উল্লাহ ও শ্রী প্রকাশ দাশ, ৩৩নং ওয়ার্ডে মোঃ মেজবাহ উদ্দিন মিন্টু ও মোহাম্মদ সালাহ উদ্দীন, ৩৪ নং ওয়ার্ডে দেবাশীষ গুহ (বুলবুল), পুলক খাস্তগীর, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ দিদারুল আলম, এনামুল হক, মোঃ শফিকুল আলম, মোহাম্মদ সালাহউদ্দীন, ৩৬নং ওয়ার্ডে মোঃ হারুন, বিএনপি দলীয় মনোনয়নে মোঃ সাকির, ৩৭নং ওয়ার্ডে মোঃ সাহাবুদ্দীন, ৩৮নং ওয়ার্ডে মোঃ বদিউর রহমান, গোলাম মোহাম্মদ চৌধুরী, আওয়ামীলীগের দলীয় মনোনয়নে মোঃ হাসান মুন্না ও মোঃ সালাহউদ্দীন, ৩৯নং ওয়ার্ডে রোকন উদদ্দিন মাসুদ খলিল ও আবদুল মান্নান, ৪০নং ওয়ার্ডে মোঃ আবদুর রব , ৪১নং ওয়ার্ডে মোঃ ইসমাইল হোসেন ও মোঃ ইলিয়াস।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে – ০১নং ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নী, ০২নং ওয়ার্ডে সিরাজুন নুর বেগম ও মোবাশ্বেরা বেগম, ০৩নং ওয়ার্ডে নাহিদা ইয়াছমিন, ০৪ সকিনা বেগম ও ইসমত আরা জেরিন, ৬নং ওয়ার্ডে শাহীন আক্তার রোজী ও শামীমা নাসরিন, ৭নং ওয়ার্ডে চৈতী বসু মল্লিক ও রুমকি সেনগুপ্ত, ৮নং ওয়ার্ডে নাছিমা হক সিদ্দিকা, ১০নং ওয়ার্ডে জেসমিনা খানম, ১১নং ওয়ার্ডে কামরুন্নাহার লিজা ১১, ১২ নং ওয়ার্ডে ফারহানা হক ও আফরোজা জহুর (আফরোজা কালাম) নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, এবারের চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.