কোতোয়ালীতে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াবা ব্যবসায়ীর নাম মোহাম্মদ ফয়সাল (২১)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ইসলামাবাদ গ্রামের জব্বারের বাড়ির মোহাম্মদ ইউনুসের পুত্র।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিনেমা প্যালেস চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর জোনের) পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ৩ নম্বর বিশেষ টিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা সহ ফয়সাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে গোপন স্থানে লুকানো ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি একজন প্রফেশনাল ইয়াবা ব্যবসায়ী।

দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে চট্টগ্রামের বিভিন্ন জায়গা বিক্রি করে আসছিলেন তিনি। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.