অবৈধপ্রবেশ করে মাছ শিকার: ট্রলারসহ ১২ ভারতীয় জেলে আটক


বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের আটক করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়। ট্রলারে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্র করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম বলেন, নিয়মিত টহলের সময় ভারতীয় ফিশিং বোট সুদীপ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছশিকার করার অপরাধে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্মকর্তা তরিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.