কর্ণফুলীতে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে ‘সাঁকো’
জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার:
কর্ণফুলী উপজেলার সাঁকো সামাজিক সংগঠন এলাকায় স্বাস্থ্য ক্যাম্প বসিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।
৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নে হযরত নুর মোহাম্মদ (রাঃ) বার্ষিক উরশ উপলক্ষ্যে “সাঁকো সংগঠন” কর্তৃক আয়োজিত ‘বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা‘ করানো হয়। এতে সার্বিক সহযোগীতা করেন কিউর পয়েন্ট ডায়াগনস্টিক ও রিসার্চ সেন্টার।
স্বাস্থ্য ক্যাম্পে চারশ‘ মানুষের রক্ত গ্রুপ নির্ণয় ও দেড়শ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সাঁকো সংগঠনের উপস্থিত ছিলেন আবু শাহাদাত সায়েম, মনজুর আলম, মোস্তাক মুন্না, সালাউদ্দীন আহমদ, মোর্শেদ আহমদ, মিনহাজ কবির রনি আনসার আহমদ, তৌফিক আরাফাত, মিনহাহ আহমদ, এহসান উল্লাহ মিলন, মোঃ ফয়সাল, ইমতিয়াজ আহমেদ, মোঃ ইকবাল সাঈদ খান, মোঃ রাফি, মোঃ রাকিব, মোঃ আমিন, রাইসুল আহমেদ প্রমুখ।