ঢাকায় উদ্ধারকৃত ১২ রোহিঙ্গা নারীদের ক্যাম্পে হস্তান্তর
রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সক্রিয় হয়ে উঠেছে। বিদেশে পাড়ি জমানোর প্রলোভন দিয়ে তারা রোহিঙ্গা যুবতীদের ক্যাম্প থেকে নিয়ে যাচ্ছে শহরে।
সম্প্রতি ঢাকার বাড্ডা থানা পুলিশ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১২ জন যুবতী নারীকে দালালসহ উদ্ধার করে।
বুধবার সকালে উদ্ধারকৃত রোহিঙ্গা ১২জন যুবতীকে উখিয়ার কুতুপালং মধুর ছড়া ক্যাম্পে ১১জন ও কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পে ১জন রোহিঙ্গা যুবতিকে হস্তান্তর করেছে বলে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার জানিয়েছেন।