মরিচ্যায় বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২


কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে ২হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করতে সক্ষম হয়।

বু্ধবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজার গামী স্পেশাল বাসে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন চট্রগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রামের কালা মিয়ার ছেলে মো:জাফর (৫১),জাফর আলমের স্ত্রী ফরিদা বেগম (৩৫)।

বুধবার বিকালে আটককৃতদের কক্সবাজারেরর রামু থানায় প্রেরণ করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্ট নায়েক মো. মালিকুল হাফিজ বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.