সম্মিলিত বসন্ত উৎসব উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত


সম্মিলিত বসন্ত উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বসন্ত বাঙ্গালীর জীবনে প্রাণের উৎসব হয়ে আসে।বসন্তে বাঙ্গালীরা মেতে উঠে আনন্দে।তাই বসন্ত উৎসবে বাঙ্গালীকে এক সুতোই বাঁধতে চাই।তাই আমরা এবার জাঁকজমক ভাবে বসন্ত উৎসব আয়োজন করতে যাচ্ছি।

এবারের বসন্ত বিশেষ গুরুত্ববহ এই কারণে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপিত হতে যাচ্ছে কিছুদিন পর থেকে। এবার বসন্ত উৎসবে আমরা স্মরণ করবো জাতির জনককে, উদযাপন করবো বসন্তকে।সম্প্রিত সন্ধ্যায় এক প্রস্তুতি সভায় সম্মিলিত বসন্ত উদযাপন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এই কথা বলেন।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড.কুন্তুল বড়ুয়া,গীতি কবি লিয়াকত হোসেন খোকন,পরিষদের কো-চেয়ারম্যান কল্পনা লালা,নৃত্য শিল্পী সংস্থার সভাপতি শারমীন হোসেন, কল্যাণী ঘোষ,শুভ্রা চৌধুরী,হেলাল উদ্দিন,ভাস্কর ডি.কে দাশ মামুন,পরিষদের যুগ্ম মহাসচিব ও চসিক কাউন্সিলর নিলু নাগ,পরিষদের প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন, রুনা পারভীন,লেখক আকতারী ইসলাম, মানস শেখর,সামশুল হায়দার তুষার, সরোয়ার আমিন বাবু,জসিম উদ্দিন মিঠুন,মিতালী রায়,আহিল সিরাজ,দিদারুল ইসলাম,শিবু প্রসাদ চৌধুরী,সেলিম রেজা সাগর,হিল্লোল দাশ সুমন,দিলরুবা খানম ছুটি,রোজি চৌধুরী, শারমিন হোসেন চৌধুরী, নাসির হোসেন জীবন,এম.শাহাদাত নবী খোকা,রুবেল দাশ প্রিন্স,চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের দপ্তর সম্পাদক মোস্তফা মানিক, মেজবাহ চৌধুরী,মোশাররফ ভুঁইয়া পলাশ,মওসুফ উদ্দিন মাসুম,মোহান্মদ ফারুক আজম প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.