বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে না রাখতে দূতাবাসগুলোতে চিঠি
শনিবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভূক্ত না করতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) ঢাকায় অবস্থিত সব মিশনে পাঠানো চিঠিতে দেশের অভ্যন্তরীণ আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বাংলাদেশিরা পর্যব্ক্ষেক দলে না থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট হবে।
সব কূটনৈতিক মিশনে বৃহস্পতিবার পাঠানো চিঠিতে বলা হয়, কয়েকটি দূতাবাস আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন করেছে। তাদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশি রয়েছে।
২০১৮ সালের বিদেশিদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী, দূতাবাসের কোনো বাংলাদেশি কর্মী আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে না।ফলশ্রুতিতে বাংলাদেশিরা পর্যব্ক্ষেক দলে না থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট হবে।
এবারের নির্বাচনে মোট ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন করেছেন এবং এর মধ্যে বাংলাদেশি ২৮ জন।
তবে নির্বাচনে পর্যবেক্ষণ করতে পারবে বা কে পারবে না তা নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।