হিলটন রেস্টুরেন্ট ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩
নগরীর কোতোয়ালি থানাধীন বিআরটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন হিলটন রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
২৯ জানুয়ারি আনুমানিক রাত ১টার সময় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা(উত্তর)বিভাগের পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা ও এস এম বদরুল কবির এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ।
গোপন সংবাদের ভিত্তিতে ৩০ (ত্রিশ) পিচ ফেন্সিডিলসহ আবদুল বারেক (৩৫) ও মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামের দুইজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
অন্যদিকে, ২৯ জানুয়ারি ০৯ ঘটিকার সময় গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এনাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।