‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে পূর্ণিমা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে নির্মাতা জুয়েল মাহমুদ তৈরী করছেন ‘চিরঞ্জীব মুজিব’ নামের একটি সিনেমা। সিনেমাটিতে বঙ্গবন্ধুর সহধর্মিনী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে।
জানা যায়, গত সপ্তাহে মানিকগঞ্জে নিজ অংশের কিছু শুটিং করে এসেছেন পূর্ণিমা। অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘একটা ঐতিহাসিক চরিত্রে কাজ করলাম। তবে এখানে আমার অংশের অভিনয় খুব একটা বেশি না।
‘বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা মিলবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি তখন ঘর সামলাই। সময়টা অল্প হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে দেখা যাবে যুবতী বয়সে।’
ইতোমেধ্য পূর্ণিমার অংশের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সম্পূর্ন সিনেমাটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানা যায়।