আলীকদমে বনবিভাগের অভিযানে ১০৬১ ঘনফুট কাঠ জব্দ!
বান্দরবানের আলীকদম উপজেলার থানচি-আলীকদম সড়কের ২৩কিলো নামক স্থানে অভিযান চালিয়ে সরকারি খাস জায়গা থেকে চুরি করে মজুদ ১১১ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ এবং ৯৫০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে লামা বন বিভাগ।
তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হক এর নির্দেশনা বিট কর্মকর্তা খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযান পরিচালনা করেন। সরকারি বন থেকে এসব কাঠ চুরি করে পাচার করা হচ্ছিল, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় এসব কাঠ জব্দ করেন এবং অজ্ঞাত তিনটি বন মামলা দায়েল করেন।
তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হক জানান-অভিযান চালিয়ে সরকারি রাস্তার খাস জায়গা থেকে চুরি করে মজুদ করা ১১১ ঘটফুট গোলকাঠ ও ৯৫০ ঘনফুট জ্বালানি জব্দ করা হয়েছে। এসব কাঠের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ।