উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নয় জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) ভোরে পৃথক তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা।
মো. শামসু দ্দৌজা বলেন, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে স্থানীয় একজনের মৃত্যু হয়েছে।