বোয়ালখালীতে ট্রাক উল্টে চালকের মৃত্যু


চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাক উল্টে আজিজুর রহমান (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর পাঁচটার দিকে কানুনগোপাড়া শ্রীপুর বুড়া মসজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক পটিয়ার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে। তিনি ২ সন্তানের জনক।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় ট্রাকটি। ট্রাকের ভিতর চাপা পড়ে মারা যান চালক।

বোয়ালখালী থানার এসআই নুরে আলম জানান, ট্রাক উল্টে ধানের জমিতে পড়ে চালকের মৃত্যুর খবর পেয়েছি। তাকে স্বজনরা পটিয়ায় নিয়ে গেছে বলে জানা গেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.