চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় যুবকের মৃত্যু


চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আবদুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পতেঙ্গার ৭ নাম্বার রেল লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই জয়নাল আবেদীন বলেন, নিহত আবদুর রহিম হয়তো মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে রেলের ইঞ্জিনের ধাক্কায় নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.