টেকনাফে বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত


কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লেদা ব্রিজের পাশ দিয়ে দুই রোহিঙ্গা শিশু সড়ক পার হচ্ছিল। এ সময় টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পায়রা সার্ভিসের একটি বাস তাঁদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.