মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২


মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ঘুমধুম সীমান্তে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলী এলাকায় মর্টারশেলের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৫৫)। অন্যদিকে ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ বলেন, দুজনের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.