চমেক হাসপাতাল থেকে ২ দালাল আটক


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার কাড়ালা এলাকার মৃত হাছি মিয়ার ছেলে রফিক (৩৫) ও নগরীর নিউমার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ভাসমান মো. মনসুর (৩৫)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, তারা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করছিল। হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.