২৭ ডিসেম্বর আ.লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা


 

আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

দলীয় প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনি প্রথম জনসভা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.