চট্টগ্রামে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর ইপিজেডে বস্তাবন্দি ১৩ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ইপিজেড থানার বন্দরটিলার আয়েশার মার গলির হামিদ আলী সুকানীর বাড়ী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. আবদুল্লাহ ওই এলাকার মাহমুদ হোসেন তালুকদোরের ছেলে।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামান উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে ওই এলাকার দুই ভবনের মাঝ থেকে বস্তাবন্ধি শিশুর লাশটি উদ্ধার করা হয়। সে নানার বাড়িতে থাকত। কয়েকদিন আগে বাবার কাছে বেড়াতে আসছিলো। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।