রোয়াংছড়িতে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার


বান্দরবানের রোয়াংছড়িতে ১২ বছরের এক উপজাতি শিশুকে ধর্ষণের অভিযোগে রোয়াংছড়ি সদর ইউপি শাখার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চসই প্রু মারমাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল ৪ টায় উপজেলার সদর ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ধর্ষক চসই প্রু মারমা ব্যক্তিগতভাবে বিবাহিত। সে এক ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। তিনি পেশায় একজন মুদি দোকানী এবং পাশাপাশি রোয়াংছড়ি সদর ইউপি শাখার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম।

তিনি জানান, ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি তবে আগামীকাল প্রয়োজনীয় স্বাস্থ্য পরিক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান, ভিকটিমের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছে।

ধর্ষণের শিকার শিশুর পরিবারের সূত্রে জানাযায়, বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির ৪ নং ওয়ার্ড ব্যংছড়ি পাড়ার স্থানীয় আওয়ামীলীগ নেতা ভিকটিম উপজাতি শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বর্তমানে ব্যংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা মৃত এবং তার মা মানসিকভাবে সম্পূর্ণরূপে ভারসাম্যহীন। ধর্ষণকারী চসই প্রু মারমা একই পাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে দীর্ঘ তিন থেকে চার মাস যাবত পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে আসছিলো বলে ভিকটিম সূত্রে জানা যায়।

পরে ভিকটিম ঘটনাটি তার বড় ভাই কে অবগত করলে৷ বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে রোয়াংছড়ি থানা পুলিশ অভিযুক্ত চসই প্রু মারমাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লা মং মারমা ধর্ষণের বিষয়টি শুনেছি সে দোষি প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.