গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে প্রাইম ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলছিল, সেখানে বরযাত্রী নিয়ে বাসটি এসেছিল। বাইরে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখা যায়।

সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. কামাল হোসেন জানান, ‘রাত ১০টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কে স্কয়ারে সামাজিক অনুষ্ঠানে রির্জাভ যাত্রী এনেছিল। বাসটি রাস্তার পাশে পার্কিং করে তারা ক্লাবে প্রবেশ করলে খালি বাসে কে বা কারা আগুন দেয় শনাক্ত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি , বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি। তবে বাসটি খালি থাকায় কোন যাত্রীর ক্ষতি হয়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.