বঙ্গবন্ধু টানেল: প্রথম দিনে ১২ লাখ টাকা টোল আদায়


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল টানেলে একদিনে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে। এ সময় যানবাহন পারাপার হয়েছে ৫ হাজার ৪২৯টি।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব গাড়ি চলাচল করেছে।

সোমবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

তিনি জানান, সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২৯টি গাড়ি টানেল পার হয়েছে। প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২২৬টি গাড়ি চলাচল করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা। এছাড়া দ্বিতীয় দিনে প্রথম দু’ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত ১৬০টি গাড়ি থেকে ৩৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.