চট্টগ্রামে এইচ এন্ড আই কাউন্সিলের এডুকেশন ফেয়ার ১৮ নভেম্বর
বাংলাদেশ থেকে বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তির ধারণা ও অনুশীলনের লক্ষ্য আগামী ১৮ নভেম্বর নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রামে শতাধিক আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচ এন্ড আই কাউন্সিল ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ার-২০২৩। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এইচ এন্ড আই কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কাউন্সিল প্রতিষ্ঠাতা সানিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে সানিউল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান চাহিদার কারণে বর্তমানে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক। উন্নতমানের জীবনযাত্রা, আধুনিক পড়াশোনা এবং শিক্ষার পাশাপাশি চাকরীর ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কারণে আজকাল বেশির ভাগ শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে বিদেশে। গবেষণামুখী শিক্ষা, পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা, রেসিডেন্সি পারমিট পাওয়ার আকাঙ্ক্ষা ও নিজ ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার লক্ষ্যে আজকাল অনেক শিক্ষার্থী নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছুটে চলছে বিদেশে। বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে মাল্টিন্যাশনাল অথবা কর্পোরেট জগতে দক্ষতার সাথে কাজ করছে অনেকে।
তিনি বলেন, আমাদের দেশ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য চিন্তা করেন তখন কোন দেশ, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, ভর্তি হতে কি কি লাগবে, খরচ কেমন লাগবে, স্কলারশীপ সুবিধা আছে কিনা ইত্যাদি বিষয়ে বেশীরভাগ শিক্ষার্থীর পরিষ্কার ধারনা থাকে না। পরিষ্কার ধারনার লক্ষ্যে এইচ এন্ড আই কাউন্সিল ১৮ নভেম্বর হোটেল পেনিনসুলায় ইন্টারন্যাশনাল ইডুকেশন ফেয়ার ২০২৩ এর আয়োজন করেছে।এ মেলা থেকে শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও সরাসরি ভর্তির সুযোগ পাবেন। এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র এক্সিকিউটিভ মাসুদুর রহমান, মুক্তি ৭১”এর প্রকাশক রেহেনা চৌধুরী ও মোঃ হেলাল উদ্দিন।