কুতুবদিয়ায় চোলাই মদসহ মাদক কারবারি আটক


কক্সবাজার কুতুবদিয়ায় দেশীয় চোলাই মদসহ মো. মামুনকে (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তর ধুরুং পূর্ব তেলিয়াকাটা থেকে তাকে আটক করা হয়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রমজান চাকমা জানান, পুলিশের সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০ টায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উত্তর ধুরুং পূর্ব তেলিয়াকাটা গ্রামের মাহমুদ উল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী মো. মামুনকে (৩২) আটক করেন। আটককের সময় তার ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা বেশ কিছু পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.