কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ফটোগ্রাফার নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. সাগর (১৭) নামে এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাগর উখিয়ার বালুখালী এলাকার নুরুল আলমের ছেলে। সমুদ্রসৈকত এলাকায় ফটোগ্রাফার করার সুবাদে শহরের লাইট হাউস এলাকায় বসবাস করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সমুদ্রসৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুবুর আলম।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে সি-গাল পয়েন্টে সাগরসহ দুইজন ফটোগ্রাফার গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে সাগর ভেসে গেলেও কূলে ফিরে আসে অপর ফটোগ্রাফার। জেলা প্রশাসন ও লাইভ গার্ডের পক্ষ থেকে সাগরকে বিভিন্নভাবে খোঁজ করা হচ্ছে বলে জানান মাহাবুব।