পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২৪ মিনিটে তিনি মাওয়া প্রান্তে এটি উদ্বোধন করেন।
এর আগে বেলা ১১টার দিকে তিনি উদ্বোধনস্থলে পৌঁছান। সেখানে তিনি সুধিসমাবেশে বক্তব্য দেন।
পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ ১৭২ কিলোমিটার। শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।