চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে আলোচনায় জিসান


চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা।

আগামী (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভার আগে দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি দিবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের হাইকমান্ডরা। যদিও কোনো কারণে ২৮ তারিখের আগে দিতে না পারলেও জাতীয় নির্বাচনের আগে কমিটি ঘোষণা হবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারিবারিক পরিচয়, সংকটে দলের পাশে থাকা, বিতর্কমুক্ত, শিক্ষার্থীবান্ধব পদপ্রত্যাশীদের বিবেচনায় রাখছেন আওয়ামী লীগের হাইকমান্ড।

এসব শর্ত বিবেচনায় পদপ্রত্যাশী নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন বোয়ালখালীর শাহরিয়ার মুনির জিসান। জিসান ২০১০ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী গ্রামে তার বাড়ি। ওমরগনি এম’ই এস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.এ পাস করে চট্টগ্রাম কলেজে মাস্টার্স ফাইনালে অধ্যয়নরত রয়েছে বর্তমানে।

জিসান বোয়ালখালী উপজেলা, ওমরগণি এম,এস কলেজ ও মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন সরাসরি জড়িত থাকলেও গ্রুপিং রাজনীতির কারণে কোনো পদে না আসলেও বোয়ালখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই নেতাকে দক্ষিণ জেলা ছাত্রলীগের শীর্ষে পদে দেখতে চাই দক্ষিণ জেলা ছাত্রলীগের তৃণমূলের কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, ছাত্রলীগের গঠনতন্ত্র না মেনে বাঁশখালী উপজেলা ও দক্ষিণ জেলার চারটি ইউনিটের কমিটি দেওয়ার ১২ ঘন্টা ব্যবধানে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.