চট্টগ্রামের আকবরশাহতে স্বেচ্ছাসেবক লীগের থানা ও ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা ও আকবরশাহ থানাধীন ৯ ও ১০ নং ওয়ার্ড সমুহের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় আকবরশাহ স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন, সাংসদ আলহাজ্ব দিদারুল আলম দিদার। সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বক্তারা বলেন, দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জনগণ যাতে সোচ্চার থাকে সেই প্রচারণায় স্বেচ্ছাসেবক লীগ দায়িত্বশীল হবে। আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের অগ্রণী ভুমিকা রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বক্তারা স্বেচ্ছাসেবক লীগ দেশ ও জাতির সেবক হয়ে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ গুলো জনগণের সামনে তুলে ধরার আহবান জানান। সংগঠনের সহসভাপতি আজিজ মিছির সভাপতিত্বে ও সহসভাপতি সুজিত দাশ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সরোওয়ার মোর্শেদ কচি, কাউন্সিলর ও যুগ্ন আহবায়ক মো জহিরুল আলম জসিম, যুগ্ম আহবায়ক মো এরশাদ মামুন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো গিয়াস উদ্দিন জুয়েল, যুগ্ম আহবায়ক মো ইকবাল চৌধুরী, যুগ্ম আহবায়ক মো হাবিবুর রহমান হাবিব, নগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মোঃ নুরুল কবির, সহসভাপতি ও কাউন্সিলর আবুল হাসনাত মো বেলাল, কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এড. তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, মোনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্য ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু।