সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে যাতায়াত দুর্ভোগ নিরসনে জেলা পরিষদেকে স্মারক লিপি


কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটে জন দুর্ভোগ নিরসন, নৈরাজ্য দূরিকরণ ও ইজারা প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের কাছে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার ৬ দফা দাবি প্রেস করা হয়েছে। অদ্য বেলা ১২ টায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবালের কাছে এ দাবি প্রেস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য ফয়সাল আসির, আবদুল হামিদ, শহীদুল ইসলাম মাসুম, মাহমুদুর রহমান ও সাইফুল ইসলাম।

৬ দফা দাবি গুলো হলো (১) একাধিক / বহু ইজারাদারকে ইজারা প্রদান করতে হবে।(২) যাত্রী, মালামাল, ও অন্যোন্য সকল ভাড়া জেলা পরিষদ কতৃক যুক্তিকভাবে নির্ধারণ করতে হবে।(৩) স্পীডবোটের ভাড়া জনপ্রতি সর্বোচ্চ ২০০/- টাকা টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।(৪) ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া জনপ্রতি সর্বোচ্চ ১০০/- টাকা করতে হবে।(৫) ২৪ ঘন্টা ইমার্জেন্সি রোগী পারাপার ও লাশ পরিবহনে তাত্ক্ষনিক সেবা প্রদান ইজারাদারের জন্য বাধ্যতামূলক করতে হবে।(৬) ঘাটের দুই পাড়ে যাত্রী উঠানামার আধুনিক ও নিরাপদ ব্যবস্থা করতে হবে। এসম প্রধান নির্বাহী সাব্বির ইকবাল সংগঠনের সব রকমের কথা শুনেন এবং সমস্যা দুরিকরণের আসস্ত করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.