সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ভাঙতে থাকা জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মো. হারুনুর রশিদ (৩৯)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।

ইয়ার্ড সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্ক্র্যাপ জাহাজের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শ্রমিক হারুন। পরে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.