খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় সিগারেট উদ্ধার, আটক ৩


খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় আটক করা হয়েছে তিনজনকে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনে একটি টিনের ঘর থেকে এই অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, এপিবিএন গতকাল রাতে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ ৩ জনকে আটক করেছে। জব্দ করা মালামাল ও আটক ৩ জনকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের পক্ষ থেকে একটি মামলা ও রুজু করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.