পাহাড়তলীতে আওয়ামী লীগ নেতা খুন, বাবা-ছেলে গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মান্না খুনের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহার নামীয় আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মো. রাহাত।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা মো. হোসেন হত্যা মামলার এক নম্বর আসামি জসিম উদ্দিন এবং তিন নম্বর আসামি তার ছেলে রাহাতকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন মান্নাকে খুন করা হয়। এ ঘটনায় মান্নার ছেলেও ছুরিকাঘাতে আহত হন।