নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জনগনের ক্রয় ক্ষমতার বাইরে: ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী


 

সমাজ আজ দুভাগে বিভক্ত, বিবেকবান মানুষ ও বিবেকহীন মানুষ বিবেকহীনদের অগ্রসরতার কারণে সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক বৈষম্য, মাথাচাড়া দিয়ে উঠেছে সাম্প্রদায়িক গোষ্টী। ধর্মনিরপেক্ষতার মূলমন্ত্র নিযে বাংলাদেশ স্বাধীন হলেও অজকে রাষ্ট্রের একটি ধর্ম আরোপ করা হযেছে। ফলে প্রগতিশীলরা পশ্চাৎপদ হযেছে। বিবেকহীন ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে নিত্যপণ্য সামগ্রীর দাম আকাশচুম্বী করেছে। আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। এসব সমস্যা থেকে উত্তোরণ ঘটাতে হলে প্রগতিশীল সামাজিক অনুশাসন ফিরিয়ে আনতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চেরাগী চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন, চট্টগ্রাম শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও সম্মিলিত সামাজিক আন্দোলন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী এসব কথা বলেন।

সম্মিলিত সামাজিক আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এড.তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈবদুলাল ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিম উদ্দীন শ্যামল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক এড.কানু রাম শর্মা, সদস্য অজিত কান্তি দাশ, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক এড.অসীম বিকাশ দাশ। সংগঠনের মহানগরের সিনিয়র সহ-সভাপতি কিরণ শর্মার সঞ্চালনায় অন্যান্যের মঝে বক্তব্য রাখেন অধ্যাপক স্বরূপানন্দ রায়, সুভাষ আইচ, ডা . নেপাল দাশগুপ্ত, এম. হামিদ হোসাইন, অধ্যাপক শিব প্রসাদ, রোকন উদ্দীন মাহমুদ, মো. মোসলেহ উদ্দীন বাহার, লৎফুন্নাহার সোনিয়া, রাজু আহমেদ ও নয়ন ধর।

সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.