কোতোয়ালীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর সামনে পাকা রাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহেল (২৮), শাহ আলম (২৩) ও মো. আরিফ হোসেন মুন্না (২০)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন জানান, কোতোয়ালীর মোড়ের দিক থেকে আসা একটি পিকআপ গাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা এসব গাঁজা বারৈয়ারহাট এলাকা হতে পাইকারি দামে কিনে বাকলিয়া এলাকায় খুচরায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে বহন করে নিয়ে যাচ্ছিল।