রোহিঙ্গা ক্যাম্পের নালা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মো. মুজিব (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৫ ও ২৭ নাম্বার ব্লকের মাঝখানে অবস্থিত একটি নালা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মুজিব ৮ নাম্বার ওয়েস্ট ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সকালে ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৫ ও ২৭ নাম্বার ব্লকের মাঝখানে অবস্থিত একটি নালায় রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকে। পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা দুষ্কৃতকারীরা গতকাল শুক্রবার রাতে ওই যুবককে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে নালায় ফেলে দিয়ে পালিয়ে যায়। হত‍্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.