চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১০৫
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০৫ জন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৯৭ জনে।
বুধবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৬৯৭ জন। এ ছাড়া এখন পর্যন্ত মোট ৫৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি আগস্ট মাসে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৫৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন এবং বিআইটিআইডিতে ৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।