চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


চট্টগ্রামের ইপিজেডে একই দড়িতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত মায়ের নাম শাহানাজ আক্তার (২৩) ও মেয়ের নাম সাবেকুন নাহার ইভা (৪)।

পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে খুন করে কেউ ফাঁস লাগিয়ে দিয়েছে কি না, তদন্ত চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরুজ্জামান।

তিনি জানান, পুলিশ একই দড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.